ads

সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খাল খনন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৩, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির শেরপুর জেলার অগ্রগতি তদারকি ও পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ১৩ এপ্রিল সোমবার দুপুরে নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পেকুয়া বিল ও পাঠাকাটা ইউনিয়নের গোদাডাঙ্গা এবং শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর এলাকা পরিদর্শন করেন তিনি।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট স্থানসমূহে খাল খননের ডিমার্কেশন যথাযথভাবে নিশ্চিতকরণ, বাস্তবায়ন প্রক্রিয়ার চ্যালেঞ্জ ও সম্ভাব্যতা নিরূপণ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ওইসময় তিনি বলেন, এ খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুকনুজ্জামানসহ সংশ্লিষ্ট উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ভূমি অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!