ads

রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অর্থাভাবে গৃহ সংস্কারের অভাবে মানবেতর জীবনযাপন বিধবা নারীর

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ১২, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আর্থিক সংকটে বিধ্বস্ত গৃহ সংস্কারের অভাবে চরমভাবে মানবের জীবন যাপন করছেন আকলিমা বেগম (৬৫) নামে এক বিধবা নারী। আকলিমা বেগম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মৃত আব্দুল ছামাদের স্ত্রী।

Shamol Bangla Ads

জানা গেছে, সহায়-সম্বলহীন আকলিমা বেগম নানা রোগে আক্রান্ত। পরিবারে আয়ের উৎসের কেউ নেই। দুই ছেলে বিয়েশাদী করে করছে আলাদা সংসার। তাদেরই দিন চলে অতিকষ্টে। আকলিমা বেগমের এক মেয়ে বিধবা নারী আজমিনা বেগম। আজমিনা বেগমের পিতা আব্দুস ছামাদ ছিলেন একজন দিনমজুর। দিনমজুরি করে চলতো তাদের সংসার। কিন্তু গত প্রায় ৮ বছর পূর্বে আব্দুস ছামাদের মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে আজমিনা অন্যের বাড়িতে দিনমজুরি করে চালাচ্ছেন তাদের সংসার।

আজমিনা জানান, একদিন কাজ না পেলে সেদিন মা মেয়েসহ দুই সদস্যের পরিবারের থাকতে হয় অনাহারে অর্ধাহারে। এরপরেও আবার অসুস্থ মায়ের জন্য নিয়মিত ওষুধপত্র কিনতে হয় আজমিনাকে। জানা গেছে, বন বিভাগের একটুকরো জমির ওপর মান্ধাতা আমলের একটি মাটির একটি দেয়াল ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন পরিবারটি। কিন্তু গত ২ বছর পূর্বে মাটির দেয়াল ঘরটি বিধ্বস্ত হয়ে অনুপযোগী হয়ে পড়ে। কিন্তু আর্থিক সংকটের কারণে ঘরটি আর সংস্কার করতে পারেননি পরিবারটি। চলের টিনগুলো দুমড়েমুচড়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, সামান্য বৃষ্টি হলে চোখের ঘুম হারাম হয়ে পড়ে। টাকা পয়সার অভাবে ঘরটি সংস্থার করা সম্ভব হয়ে উঠছে না। ফলে মা আকলিমা ও মেয়ে আজমিনা বেগম অতিকষ্টে দিনাতিপাত করছে। না পারছে কাউকে বলতে না পারছে সইতে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ঘর সংস্কারের জন্য ঘুরেও কোন কাজ হয়নি। আজমিনা বেগম প্রশাসনসহ দেশের দানশীল ও বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সাথে কথা হলে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!