ads

বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর নির্বাচন বর্জন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৯, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকা  শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি।

Shamol Bangla Ads

এসময় জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ কিছু কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়াসহ জাল ভোট দেওয়ার অভিযোগ তুলেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপিসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুর দুইটা পর্যন্ত এ আসনে ৩৯ শতাংশ ভোট পড়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ। এদিকে শ্রীবরদী সরকারি কলেজে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। এ আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন বিএনপি মনোনীত সাবেক তিনবারের এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সমর্থিত মিজানুর রহমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!