ads

রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত মুখে ইনসাফের কথা বললেও তাদের আচরণ উস্কানিমূলক : বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৫, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ

শেরপুর-৩ আসনের জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, জামায়াত মুখে ইনসাফ, কোরআন হাদিস ও শরীয়াহ আইনের কথা বলে। কিন্তু তাদের আচার-আচরণ, চলাফেরা ও বক্তব্য উগ্রতা, উচ্ছৃঙ্খলতা ও উস্কানিমূলক। তারা শরীয়াহ আইনের দেশ চালানোর কথা বললেও পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ চালানোর কথা বলায় চরমোনাই পীরের দল তাদের কাছ থেকে সরে গেছে। তিনি ৫ এপ্রিল রবিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আয়োজিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। শ্রীবরদী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ওই জনসভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, শ্রীবরদীর মাটি বিএনপির ঘাঁটি। গত ১৭ বছর এই নেতা-কর্মীরা গায়েবী মামলার আসামি ও নির্যাতনের শিকার হয়ে বাড়িতে থাকতে পারেননি। বহু ঈদ ও রমজানের ইফতার পরিবারের সাথে করতে পারেননি। এই কষ্ট ও নির্যাতনের ফল গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে দিয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আগামী ৯ এপ্রিলের নির্বাচনে আমাকে বিপুল ভোটে বিজয়ী করলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ও পর্যটনের উন্নয়নে যা যা করা দরকার, সবই করবো ইনশাআল্লাহ।

ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় মাহমুদুল হক রুবেল বলেন, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অনাকাঙ্খিত ঘটনার পর উত্ত্যপ্ত পরিস্থিতিতে আমার দলের নেতারা জামায়াতের তখনকার প্রার্থী নুরুজ্জামান বাদলের পায়ে পর্যন্ত ধরেছিলেন, যাতে বিএনপি অফিসের সামনের রাস্তা দিয়ে না যায়। সেই অনুরোধ না মেনে একই রাস্তা দিয়ে যাওয়ার কারণে সংঘর্ষে প্রাণ হারান রেজাউল করিম। সেই মামলায় হয়রানীর উদ্দেশ্যে বিএনপির বহু নিরীহ নেতা-কর্মী ও ইউপি চেয়ারম্যানদেরও আসামি করা হয়েছে।

Shamol Bangla Ads

শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক মো. ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্য সচিব এসএম সোহানের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন তাঁতীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা ফিরোজ খান নূনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অবহেলিত শ্রীবরদী-ঝিনাইগাতীবাসীর উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতীক ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে জয়ী করার আহবান জানান।

এর আগে সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পৃথক পৃথক মিছিল সহকারে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে হাজির হন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!