ads

বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২৬, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

Shamol Bangla Ads

পরে জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকাসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সিভিল সার্জন অফিস, শেরপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর সকাল সাড়ে ৮ টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন শেষে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

Shamol Bangla Ads

একইদিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Need Ads