ads

বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
মার্চ ২৫, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে গণহত্যা দিবস উপলক্ষে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার। সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী ও অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ।

সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ করা হয় এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একইসাথে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ইতিহাস সংরক্ষণে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Shamol Bangla Ads

আলোচনা সভা শুরুর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!