ads

সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

খবর টি পড়েছেন : ৮৬৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৭-সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি শপথ নিয়েছেন। রবিবার (২২ মার্চ) বিকালে উত্তরণ পাবলিক স্কুলের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উত্তরণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমরান হাসান রাব্বী। বক্তব্য দেন উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক মো. রফিকুল ইসলাম,  স্থায়ী কমিটির সদস্য মো. রফিকুল, উত্তরণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার শিফা আলম, সুমন ইসলাম, নবনির্বাচিত সভাপতি ওয়াশিম মিয়া,  সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির প্রমুখ।
শপথ গ্রহণ শেষে বিদায়ী আহ্বায়ক কমিটি, নির্বাচন কমিশনের আন্তরিক প্রচেষ্টা ও কার্যক্রমের প্রশংসা করে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
শপথ গ্রহণকালে সব নবনির্বাচিত সদস্য প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, অ্যাসোসিয়েশনের মর্যাদা এবং আমাদের বিদ্যালয়ের গৌরব বৃদ্ধিকল্পে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করব।
Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে সুপেয় পানি… পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকের বাসার দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads