ads

সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা ফরিদুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার
মার্চ ১৬, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদুর রহমান (৭৪) আর নেই। তিনি ১৬ মার্চ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মাধবপুর এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে করোনাজনিত কারণে ফসফুস আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ইতিহাসবিদ পণ্ডিত ফসিহুর রহমানের ছেলে এবং একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শরিফুর রহমানের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পুত্রবধু, নাতনী, ভাই-বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, মো. ফরিদুর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের একজন দুর্র্ধর্ষ মুক্তিযোদ্ধা ছিলেন। সম্মুখ সমরের বিভিন্ন অভিযানে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর থানা কমান্ডের প্রথম কমান্ডার ছিলেন। পরবর্তীতে পেশাগত কাজে দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কাটিয়েছেন। শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কে তিনি বর্ণালী শপিং সেন্টার ও হোটেল ফ্রিডম নামে একটি আবাসিক হোটেল প্রতিষ্ঠা করেন।

তার মৃত্যুতে সাবেক উপমন্ত্রী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরো, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পচিালনা পর্ষদ, শহীদ বুলবুল সড়ক ব্যবসায়ী নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

১৭ মার্চ মঙ্গলবার বাদ জোহর শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে চাপাতলি পৌর কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

Need Ads
error: কপি হবে না!