শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। তিনি ৯ মার্চ সোমবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্টদের প্রতি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান খুররমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




