ads

বুধবার , ৪ মার্চ ২০২৬ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তরুণ কবি আব্দুর রহমান রাব্বীর ‘কল্পনায় কল্পিত পুষ্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
মার্চ ৪, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ

শেরপুরে তরুণ কবি আব্দুর রহমান রাব্বীর ‘কল্পনায় কল্পিত পুষ্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম’র কার্যালয়ে আয়োজিত ওই মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কবি সংঘ বাংলাদেশের সভাপতি, কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

কবি, ছড়াকার ও প্রাবন্ধিক ড. আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি সংঘের কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, অধ্যাপক কবি মোস্তফা জিন্নাহ, অধ্যাপক মো. আসমত আলী, কবি, ছড়াকার ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, কবি-ছড়াকার নুরুল ইসলাম মনি, কবি হাফিজুর রহমান লাভলু, কবি-সাংবাদিক জুবায়ের রহমান, কবি ও ছড়াকার আশরাফ আলী চারু, কবি রবিউল আলম টুকু, প্রভাষক-কবি আজাদ সরকার, প্রভাষক-কবি সালমা শৈলী, মাছুদুল আলম সরকার, খালিদুর রহমান, কামরুজ্জামান বাদল, মঞ্জুুরুল হক, মইনুল হোসেন প্লাবন, হানজালা মাহমুদ, আব্দুর রহমান রাব্বী প্রমুখ।

জানা যায়, তরুণ কবি আব্দুর রহমান রাব্বী শেরপুরের শ্রীবরদী উপজেলার তিনানী ভেলুয়া গ্রামের অধিবাসী ও কলেজশিক্ষার্থী। স্কুলজীবন থেকেই তার লেখালেখির প্রতি ঝোঁক। ‘কল্পনায় কল্পিত পুষ্প’ তার প্রথম একক কাব্যগ্রন্থ। এ গ্রন্থে প্রেম, প্রকৃতি ও নাগরিক জীবনের ৬৩টি কবিতা স্থান পেয়েছে। এবারের একুশে বইমেলায় গ্রন্থটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশনী। এর কবি পরিচিতি লিখেছেন কবি প্রভাষক আজাদ সরকার। আর মুখবন্ধ লিখেছেন কবি, ছড়াকার ও শিশু সাহিত্যিক আশরাফ আলী চারু।

Shamol Bangla Ads

মুখবন্ধে তিনি উল্লেখ করেছেন, কবিতা শুধু শব্দের বিন্যাস নয়। কবিতা অনুভূতির ভাষা ও জীবনের নীরব আর্তি। ‘কল্পনায় কল্পিত পুষ্প’ তেমন অনুভবেরই এক কাব্যগ্রন্থ। এ গ্রন্থের কবিতাগুলোতে প্রেমের কোমলতা মিশে গেছে মানুষের জীবনযাপনে। জড়িয়ে গেছে সমাজ বাস্তবতা ও অন্তর্লীন বেদনায়। কবিতায় ভালোবাসা কখনও স্বপ্নময়, কখনও ব্যথাতুর, কখনও আবার জীবনের অনাবিল সৌন্দর্যে দীপ্ত। তার শব্দে আছে নীরব সুর, আছে হৃদয়ের গভীর উচ্চারণ। যা পাঠকের অনুভূতিকে স্পর্শ করে। এ গ্রন্থে কবির কল্পনা যেন ফুল হয়ে ফুটেছে। কখনও প্রেমের রঙে, কখনও জীবনের বাস্তব আলোছায়ায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads