ads

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প-ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

শেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার) পৌরসভার ৮নং ওয়ার্ডের মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন দুই শতাধিক নারী ও শিশুকে চিকিৎসা দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া ও ডা. আহসানুল হাবীব হিমেল। পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। পর্যায়ক্রমে সকল মহল্লায় মেডিকেল ক্যাম্প কার্যক্রম করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!