ads

বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

খবর টি পড়েছেন : ৫১২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সীমান্তে ভারতীয় ২৪ বোতল বিদেশি মদ, ফেনসিডিল, টেপেনটাডল ট্যাবলেট, ইনফিনিক্স মোবাইল ফোন ও শনপাপড়ি জব্দ করেছে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন। এসময় লালচাঁন (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত লালচাঁন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার গোমড়া গ্রামের শামসুল হকের ছেলে। ২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া রাবারবাগান দিয়ে অভিনব কৌশলে চোরাকারবারিরা ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে চোরাকারবারি লালচাঁনকে আটক করে। ওইসময় ২৪ বোতল ভারতীয় মদ, একটি ইনফিনিক্স মোবাইল ফোন জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা। ওই ঘটনায় কারবারি লালচাঁনসহ পলাতক আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

আরেক অভিযানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা, শালবাগান কোচপাড়া, ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম গারোকোনা, ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় ভারতীয় মদ, ট্যাপেনটাডল ট্যাবলেট, ফেন্সিডিল, শনপাপড়ি জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।

Shamol Bangla Ads

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্ধুদের সাথে কক্সবাজার যাওয়ার পথে ট্রাকচাপায় শেরপুরের শিক্ষার্থীর… পরবর্তী সংবাদ ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর চেম্বার অব কমার্সের সাথে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads