ads

সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫১০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

Shamol Bangla Ads

কল্যাণ সভায় সম্প্রতি পিআরএলগামী শেরপুর জেলা পুলিশের ২০ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকতার সাথে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
পরে পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার‌-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শেরপুরে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সকল স্তরের অফিসার-ফোর্স এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থিত সকলকে পেশাদারিত্ব বজায় রেখে দৈনন্দিন কার্যক্রম করার আহ্বান জানান।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডা. শিবলী সামিউল তুষার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন-সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ হাজার… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে ব্যবসায়ী-বিএনপি নেতাদের বাধা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads