ads

সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ॥ শেরপুরে সংসদ সদস্য রাশেদ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ

প্রশাসন ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তর‌্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার গতি বৃদ্ধি এবং চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে সভায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!