ads

শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রমজানে পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং-এ ডিসি-এসপি

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

শেরপুরের বিভিন্ন বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাজার মনিটরিং করা হয়েছে।

Shamol Bangla Ads

২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। ওইসময়  পুলিশ সুপার  মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিংকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে রমজানকে সামনে রেখে বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Need Ads
error: কপি হবে না!