ads

বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় ঔষধ জব্দ

খবর টি পড়েছেন : ৫৫০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অভিযানে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ঔষধ জব্দ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব চোরাই ঔষধ জব্দ করে বিজিবি।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় টেপেনটাডল-১০০ ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভারতীয় ঔষধের মূল্য প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কাঠের গুঁড়া ও পঁচা মরিচ দিয়ে মশলা… পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভার উদ্যোগে মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী-সনদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads