ads

রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক।

Shamol Bangla Ads

কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জমশেদ আলী শেখের ছেলে আব্দুল মমিন (৩৪) ও গুতু শেখের ছেলে মোনা সরকার (২৯) এবং শ্রীবরদী উপজেলার বালিজুড়ি এলাকার জাফর আলীর ছেলে হানিফ উদ্দিন (৪৫) ও খাড়ামোড়া এলাকার হাজী কলিম উদ্দিনের ছেলে কোমর আলী (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় বালু মহাল ইজারা বন্ধ রেখেছে প্রশাসন। তবুও একটি চক্র চোরাইভাবে প্রতিনিয়ত অবৈধভাবে নদী ও পাহাড় থেকে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে।

রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতীর উপজেলার তাওয়াকুচা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। ওইসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এর ১৫ (১) ধারা মোতাবেক অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইগাতীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!