শেরপুরে আগামী ১২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্তে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ওই ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. আরজু মিয়া পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ জেলার ৫ থানার অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আসা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।




