ads

সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-২ আসনে জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি’র সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই জনসভায় স্বাগত বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। ওইসম গোলাম কিবরিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না। আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকসুর নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ।

জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

Shamol Bangla Ads

আলোচনা শেষে বিশাল মিছিল নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জনসভা ও মিছিলে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকবৃন্দ অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!