ads

শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতাবিরোধী কোন গোষ্ঠী যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে : নকলায় ফাহিম চৌধুরী

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন স্বাধীনতাবিরোধী কোন জাতি, গোষ্ঠী বা সংগঠন যেন রাষ্ট্র্রক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ তাদের কোন ভিত্তি নেই, কোন অস্তিত্ব নেই, দেশপ্রেম নেই। আমরা যেন তাদের বিরুদ্ধে সোচ্চার থাকি, সজাগ থাকি।

Shamol Bangla Ads

ফাহিম চৌধুরী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নকলা পৌরশহরে নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ওই মতবিনিময় সভার আয়োজন করে।

তিনি বলেন, একটি স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র্র গঠনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা যে কতটুকু অপরিহার্য ছিল তা অনস্বীকার্য। মুক্তিযুদ্ধ যদি না হত তাহলে স্বাধীন দেশে আমার জন্ম হতনা, আপনাদের মত গুণীজনদের  সামনে এসে কথা বলতে পারতামনা। আমরা আপনাদের সম্মান করি। চিরদিন সম্মান করে যাব।

Shamol Bangla Ads

ফাহিম চৌধুরী বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। পুরো নকলা-নালিতাবাড়ীবাসি আজ আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায়। আপনারা যদি আমাকে সমর্থন দেন, ভোট দেন তাহলে সবাই আমাকে সমর্থন দিবে, ভোট দিবে। আপনারা আমাকে একটা সুযোগ দেন আমি আপনাদের পাশে থাকব, নকলা-নালিতাবাড়ীর উন্নয়ন করব।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, সাবেক সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন সাইদী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের ছেলে উপজেলা যুবদলের সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুম, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলী সরকার প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!