ads

বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৮, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আশরাফ আলী প্রমুখ। ওই সময় বক্তারা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।

Shamol Bangla Ads

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!