ads

মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক রহমানের হস্তক্ষেপে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শেরপুর-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী বাদশা

খবর টি পড়েছেন : ৫৬৪
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশ শেষে তারেক রহমান ওই আসনের দলীয় বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশার সাথে কথা বলে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের পক্ষে কাজ করার অনুরোধ জানালে তিনি তাতে সম্মতি প্রকাশ করেন। এরপর উভয় নেতা কুলাকোলি শেষে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। বিষয়টি মাহমুদুল হক রুবেল ও আমিনুল ইসলাম বাদশা একসাথে ময়মনসিংহ সার্কিট হাউজের সামনে দাঁড়িয়ে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এদিকে বিএনপির দলীয় প্রধানের নির্দেশে বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় তার নির্বাচনী এলাকায় বিএনপিসহ ধানের শীষের সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এতে ভোটের মাঠেও ভিন্ন সমীকরণ দেখা দিতে পারে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন।

আমিনুল ইসলাম বাদশা জানান, মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহের সার্কেট হাউজ ময়দানে আসার আগে আমাকে ডেকে পাঠান। এরপর সমাবেশের মঞ্চে কথা বলার সুযোগ না হওয়ায় সমাবেশ শেষে আমাকে তারেক রহমান তার বুলেট প্রুফ গাড়িতে তুলে নেন। সেখানে আলাপকালে এক পর্যায়ে তারেক রহমান আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেন। তিনি নিজেকে বিএনপির পরীক্ষিত একজন কর্মী দাবি করে বলেন, দলের চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে যেভাবে অত্যন্ত সম্মান দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন, আমি কোন কিছু না ভেবেই রাজি হয়ে গেছি। এখন থেকে দলের পক্ষে কাজ করে যাব। পাশাপাশি বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে নির্দেশ দিয়ে বলেছেন, আমি যেহেতু মুরুব্বি, তাই দল চালাতে আমার উপদেশ যেন মানা হয়।

Shamol Bangla Ads

জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, দলীয় প্রধানের নির্দেশে আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় দলীয় প্রধান ও দলের প্রতি যে সম্মান তিনি দেখিয়েছেন আগামী দিনে তাকেও মর্যাদার আসনে রাখা হবে। এজন্য তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হবে। সেইসাথে তিনি এখন থেকে তার অনুসারী-সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার অনুরোধ জানান।

উল্লেখ্য, আমিনুল ইসলাম বাদশা ঝিনাইগাতী উপজেলার তৃণমূল থেকে উঠে আসা একজন বিএনপি নেতা। তিনি ইউপি সদস্য থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিন দফায় নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান। এ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ার পর আঞ্চলিকতার ডাক দিয়ে স্বতন্ত্র প্রার্থী হন। এরপর তাকে দল থেকে বহিস্কার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের… পরবর্তী সংবাদ শেরপুরে পাঁচ ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা, কার্যক্রম…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads