ads

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শেরপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২২, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

বিক্ষোভ শেষে সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের আনসারির সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাহনুর রহমান সাইম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাকারিয়া মোল্লা ও শফিউল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহসান মাহবুব শহিদুল্লাহ।

বক্তারা অবিলম্বে শাকসু নির্বাচন পুনরায় আয়োজনের দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আলটিমেটাম দেন। ওইসময় ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!