ads

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মাদক সেবনের অভিযোগে ৪ যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২২, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীত মাদক সেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগাঁও গ্রামে ওই অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন শাকিল (৩৮), জহুরুল ইসলাম (৪৫), রাব্বী (২৪) ও জসিম। শাকিল ও জহুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, রাব্বীকে আট মাস ও জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা ক‌রে জ‌রিমানা ক‌রে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত শাকিল, জহুরুল ইসলাম, রাব্বী ও জসিম মাদকাসক্ত। তারা দীর্ঘদিন ধ‌রে মাদক সেবন ও বিক্রি ক‌রেন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় দণ্ড দেওয়া হয়।
ওইসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!