ads

রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-উদ্বুদ্ধকরণ সম্পর্কিত মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৮, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রচার ও উদ্বুদ্ধকরণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রবিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলায় কর্মরত এনজিও প্রতিনিধিগণের সাথে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়েরসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা চালানোসহ এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

Need Ads
error: কপি হবে না!