ads

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতা উপলক্ষে এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন

জুবাইদুল ইসলাম
জানুয়ারি ১৫, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ

শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতা উপলক্ষে এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ জার্সি উন্মোচন করা হয়। এসময় শিশুদের দৌড় প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম।

Shamol Bangla Ads

তিনি জানান, এ দৌড় প্রতিযোগিতায় ১০০ মিটার, ৫০০ মিটার ও ১ হাজার মিটার- এ তিনটি ক্যাটাগরিতে প্রায় ৬০০ শিশু অংশ নিচ্ছে। শুক্রবার সকাল ৯টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতাটি শুরু হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় স্টেডিয়ামে কিটব্যাগ বিতরণ করা হবে৷

তিনি আরও জানান, অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স-এইমস এর সার্বিক তত্বাবধানে এবং রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে ৫৪ টাকায় অনলাইন ও অফলাইনে এ দৌড় প্রতিযোগিতার রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলার ২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের পাশাপাশি শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু ও হরিজন পল্লীর শিশুরাও অংশ নিচ্ছে। এছাড়া শিশুদের মা-বাবাদের জন্যও থাকছে চামচ দৌড় ও বালিশ খেলার আয়োজন।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান ও সৌরভসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও শেরপুর রানার্স কমিউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!