ads

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ৮, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম জাহিদুল ইসলাম (২৪)।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের তথ্যমতে, আসামি ও ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি হওয়ায় দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি ভুক্তভোগীর বাবা জানতে পেরে তাঁকে নিষেধ করলে আসামি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে গত বছরের ২০ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন জাহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে জানা যায়, তিনি আট সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে নালিতাবাড়ী থানায় মামলাটি রুজু করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে র‌্যাব তৎপরতা চালিয়ে আসছিল। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Need Ads
error: কপি হবে না!