ads

বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে ২৫০ কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৭, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

শেরপুর জেলা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান এলাকায় ২৫০ শতাধিক অসহায় নারী পুরুষ ও এতিম বাচ্চাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আকন্দের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মহসিন আলী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন অপু, সমাজসেবক প্রফেসর নুরুল হুদা, সাত্তার মিয়া, শাহজামাল প্রমুখ।

জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, সামাজিকভাবে নানাভাবে মানুষজনকে সাহায্য করে থাকি আমাদের সমিতির পক্ষ থেকে। এরই অংশ হিসেবে ২৫০ শতাধিক মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হলো। আমরা এ সহায়তা অব্যহত রাখবো। সামনে আমাদের বিএনপি সরকার গঠন হলে এর কাজ আমরা আরও বৃহৎ আকারে করবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!