ads

রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৪, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ

বিএনপির সাবেক কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি রবিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ওই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থীও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

ওইসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আমার বাবা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে নিরলসভাবে সহযোগিতা করেছেন এবং আজীবন দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে গেছেন।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিবুল হাসান উসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা মরহুম জাহেদ আলী চৌধুরীর কর্মময় ইতিহাস, দল ও মানুষের প্রতি তার ভালবাসা ও আদর্শ তুলে ধরেন। আলোচনা শেষে মরহুম জাহেদ আলী চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওইসময় পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!