ads

শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা রিজওয়ানা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের সময়েই এই বিচারকার্য শেষ করব।’ ৩ জানুয়ারি শনিবার সিলেটের লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

তরুণ প্রজন্মের উদ্দেশে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘আমরা দেশের আইনের শাসনের প্রতি দায়বদ্ধ। আমরা হাদি হত্যার ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই ষ্পষ্ট। সরকার যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে হাদির বিচারের চেষ্টা করবে। এর আগেও আমরা বলেছি, আমরা একটা সুনির্দিষ্ট তারিখ দিয়েছি, এর মধ্যে চার্চশিট দেওয়া হবে এবং এই সরকারের সময়েই এই বিচার কাজ শেষ করব। এটা আমাদের প্রত্যয়।’

ভোটাধিকার প্রয়োগে সচেতন থাকতে নতুন ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বুঝেশুনে প্রার্থী নির্বাচন করবেন। যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয়।’ একই সময় গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Shamol Bangla Ads

রিজওয়ানা আক্ষেপ করে বলেন, ‘সমাজে কেউ যেন কাউকে বিশ্বাস করতে না পারে। সেরকম একটা প্রবণতা চলে এসেছে। সবাইকে বিতর্কিত করে ফেললে জাতিকে নেতৃত্ব দেওয়ার লোক পাবেন না। এইটাই তাদের (সরকারবিরোধীদের) উদ্দেশ্য।’

সমাবর্তিত হওয়া শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আজকে আপনারা জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে যাচ্ছেন। দায়িত্বটা কী এটা হয়তো এখনো সেভাবে বোঝা হয়নি। কিন্তু তারপরেও বৃহত্তরও পরিবারের দায়িত্ব কী, সমাজের দায়িত্ব কী, দেশের দায়িত্ব কী, বিশ্বের জন্য আপনার কী করার আছে, এগুলো ভাবনার কাজটা এখন প্রাতিষ্ঠানিকভাবে শুরু হলো।’

তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আপনারাই তরুণ প্রজন্ম, আমাদের দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন। আপনারাই তরুণ প্রজন্ম, আমাদের শিখিয়েছেন যেভাবে এতদিন দেশ চলেছে, এখন সময় এসেছে সেই স্টাইল থেকে, সেই লক্ষ্য থেকে ভিন্নভাবে দেশ পরিচালনা করার। আপনারাই তরুণ প্রজন্ম, নির্ভীকচিত্তে প্রাণ বিসর্জন দিয়েছেন। যার জন্য বাংলাদেশ একটি স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ স্বপ্ন দেখাচ্ছে। জুলাই-আগস্টে আপনাদের ভূমিকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!