ads

বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে ছেলে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। ৩১ ডিসেম্বর বুধবার সকালে তারেক রহমানের গুলশানের বাসভবনে লাল-সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়।

Shamol Bangla Ads

গুলশানের বাসভবনে স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন। সেখানে তারেক রহমানের পাশে মেয়ে জাইমা রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ দলের নেতাদেরও দেখা যায়।

বুধবার সকাল ৯টার একটু আগে লাল-সবুজের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে বের করা হয় তার মরদেহ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!