ads

বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

খবর টি পড়েছেন : ৪৪৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে। ৩১ ডিসেম্বর বুধবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউ না যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশ পথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে বেশ কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়া খামার বাড়ি, বিজয় সরণি এলাকার পথ উন্মুক্ত রাখা হয়েছে। এসব পথ দিয়ে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন।

Shamol Bangla Ads

আরো দেখা যায়, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে উপস্থিত হচ্ছেন। কারো হাতে দেশের ও দলের পতাকা রয়েছে। আবার কারো হাতে রয়েছে কালো পতাকা।

চট্টগ্রাম থেকে আসা আবুল কালাম বলেন, আমার নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে আমরা চট্টগ্রাম থেকে এসেছি। তার জীবনটাই ছিল লড়াইয়ের। মৃত্যুর মুখেও আমার নেত্রী আপস করেননি। আমরা গর্ব করে বলতো পারবো, আমরা খালেদা জিয়ার কর্মী। আজকে আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।

যশোর থেকে জানাজায় অংশ নিতে মানিক অ্যাভিনিউতে এসেছেন কবির খান। তিনি বলেন, আজকে লাখ লাখ নেতাকর্মী আসছে। বেগম জিয়া মানুষের মনে রয়েছে। চিরদিন তিনি আপসহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে থাকবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ পরবর্তী সংবাদ মায়ের জন্য দোয়া ও তার পক্ষে ক্ষমা চাইলেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads