ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২০, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় নিখোঁজের ৪ দিন পর বাড়ির পাশের পুকুর থেকে রেশমি (৭) নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু রেশমি কায়দা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর খেলাধূলা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো রেশমি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম।

এদিকে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি লাশ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি রেশমির বলে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। একইসাথে ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!