ads

বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৭, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার সকালে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি। সভায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তার ।

ব্র্যাক শিক্ষা কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক মো. আলফাজ উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান খুররম, প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান, মো. গোলাম রব্বানী, শিল্পী রাণী সিংহ ও জয়নাল আবেদীন এবং পাড়া কমিটির সদস্য হাফিজুর রহমান প্রমুখ। সভায় অভিজ্ঞতা বিনিময়ে বক্তারা ব্র্যাক শিক্ষা কর্মসূচী গৃহীত কার্যক্রমসমূহের অগ্রযাত্রার পথকে সুগম করার লক্ষে তাদের নানা মতামত প্রকাশ করেন।

Shamol Bangla Ads

ব্র্যাক সূত্র জানায়, কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্যে বাধ্যতামূলক বন্ধ করে দেওয়া হয়েছিলো এবং ওইসময়ে শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শিখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচীর প্রকল্প ইডুকেট দ্যা মোস্ট ডিসএ্যাডভানটেজ চিলড্রেন ইন বাংলাদেশ (ই.এম.ডি.সি) এর মাধ্যমে সুবিধা বঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্যে একসেলারেটেড মডেল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচআপ কম্পোনেন্ট (ব্রিজ কোর্স), ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে।

বর্তমানে এ প্রকল্পটির চতুর্থ বছর চলছে এবং প্রায় ৪৮ হাজার ৭৫০ জন শিক্ষার্থী ১ হাজার ৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেল শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০ হাজার শিক্ষর্থী ১ হাজার ২০০ টি ব্র্যাক স্কুলে অধ্যায়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পটির শেষে ১ লক্ষ ৪৭ হাজার ৫০০ জন শিক্ষর্থী ৫ হাজার ৯০০ টি এক কক্ষবিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের আওতায় একসেলারেটেড এডুকেশন মডেলের মাধ্যমে ঝড়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিকভাবে স্কুলে ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!