ads

রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ কৃষ্ণ দে, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও সাহিত্যিকসহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় মানুষদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শহীদদের আদর্শ ও চিন্তাধারা ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান তারা।

Shamol Bangla Ads

সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে শোক প্রকাশ করা হয়। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!