ads

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ

কাঁচা ইট বিনষ্ট ও কার্যক্রম বন্ধের নির্দেশ

শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত ওই অভিযানে ৩টি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা, কাঁচা ইট বিনষ্ট করাসহ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

Shamol Bangla Ads

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু হয়। ওইসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স সদর উপজেলার মনকান্দা এলাকার আশিকা ব্রিকস, মির্জাপুর এলাকার মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া এলাকার মেসার্স বিপি ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাটায় তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসাথে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যান্যের মধ্যে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!