ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন লিখন, শেরপুর-২-এ খোকন চন্দ্র

জুবাইদুল ইসলাম
ডিসেম্বর ১০, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১০ ডিসেম্বর বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

এতে শেরপুর-১ (সদর) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। আর শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মণ। তবে এবারের ঘোষিত তালিকায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

এনসিপির ঘোষিত প্রার্থী তালিকায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণ ও নতুন মুখ প্রাধান্য পেয়েছে। শেরপুর-১ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বর্তমানে জেলায় এনসিপিকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দিনে-রাতে উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে ভোটারদের কাছে এনসিপির বার্তা পৌঁছে দিচ্ছেন।

Shamol Bangla Ads

আর আহত খোকন চন্দ্র বর্মণ উন্নত চিকিৎসার জন্য বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তিনিও সেখান থেকে ফিরে এসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!