ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শিবিরের কুইজ প্রতিযোগিতা, কুরআন বিতরণ ও পুরস্কার প্রদান

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মহান বিজয়ের মাস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রায় তিনশ শিক্ষার্থীর অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে অর্থসহ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক আল-আমীন, ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদত হোসেন বিএসসি, নালিতাবাড়ী পৌর জামায়াতের নায়েবে আমীর আরিফ রাব্বানী, সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!