ads

মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর সংবাদ প্রকাশের পর ইউএনও’র উদ্যোগে শেওলা ও পরগাছামুক্ত হল বধ্যভূমির স্মৃতিস্তম্ভ

খবর টি পড়েছেন : ৪০৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর-ঝিনাইগাতী সড়ক ঘেঁষা ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থেকে পশ্চিমে প্রায় ৫০০ মিটার কাঁচা রাস্তা পেরোলেই ঘাগড়া কুনাপাড়া এলাকায় বাঁশঝাড়ের নিচে পাকা স্থাপনার চারপাশে শহীদদের গণকবর ও বধ্যভূমির স্মৃতিস্তম্ভে¢ শেওলা ও পরগাছামুক্ত করা হয়েছে। এটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় বধ্যভূমির ‘স্মৃতিস্তম্ভ’তে জন্মে ছিলো শেওলা এবং অসংখ্য পরগাছা।

Shamol Bangla Ads

এ বিষয় নিয়ে গত ৭ ডিসেম্বর রবিবার জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের নির্দেশে দ্রুত পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে আঁকড়ে থাকা শেওলা ও পরগাছামুক্ত হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙের কাজ শেষে পরিদর্শন করেছেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। পরিচ্ছন্নতার পর বধ্যভূমিটি এখন আগের তুলনায় আরও পরিচ্ছন্ন ও দর্শনীয় যা ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে নতুন প্রাণ যোগ করেছে।

এদিকে ইউএনও’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা ঐতিহাসিক বধ্যভূমির স্মৃতিস্তম্ভ অবশেষে শেওলা ও পরগাছামুক্ত হয়ে নতুন রূপে ফিরে এসেছে। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকরা ইউএনও’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের দ্রুত পদক্ষেপ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Shamol Bangla Ads

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, বধ্যভূমির মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এখানে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্যও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, দ্রুত সময়ের মধ্যে বধ্যভূমিটি সংরক্ষণের জন্য সীমানা প্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস… পরবর্তী সংবাদ শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে ১৩ মাস পর দেশে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads