ads

বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় প্রধান আসামি বহিস্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৪, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় সরকারি কৃষি প্রণোদনা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে কর্তব্যরত অবস্থায় মারধরের ঘটনায় উপজেলা ছাত্রদলের বহিস্কৃত সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহাত হাসান কাইয়ুম নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মাওলার ছেলে। এদিকে একইদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নকলা থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আসামি রাহাত হাসান কাইয়ুমকে গ্রেফতার করে। পরে বিকেলে পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে সরকারি কৃষি প্রণোদনা না দেওয়ায় নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসকক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন নকলা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রদল কর্মী ফজলু। ওই ঘটনায় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী বাদী হয়ে কাইয়ুম ও ফজলুর বিরুদ্ধে নকলা থানায় একটি মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

এদিকে কৃষি কর্মকর্তাকে মারধরের সিসিটিভি ফুটেজ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এ প্রেক্ষিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। পরবর্তীতে ছাত্রদল কর্মী ফজলুকে পুলিশ গ্রেফতার করলেও এতদিন পলাতক ছিল রাহাত হাসান কাইয়ুম। তাকে গ্রেফতারের দাবিতে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেন কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারিসহ সরকারি কর্মকর্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!