ads

বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ১১তম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
ডিসেম্বর ৩, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ১১তম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। ৩ ডিসেম্বর বুধবার সকাল থেকে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার প্রায় ১৯৬ টি বিদ্যালয়ে ওই কর্মসূচি পালন হয়েছে।

Shamol Bangla Ads

গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উলুকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলায়মান কবির সুমন, চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফার নেতৃত্ব বিকাল ৩ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্নে অবস্থান করে বিক্ষোভ করেন সহকারী শিক্ষকরা।

ওইসময় তাতীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীডাংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুজ্জামান, জঙ্গলখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত বিদ্যালয়ে তালাবন্ধ থাকবে। দ্রুত দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!