ads

বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধি দিবস পালিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

শেরপুরে নানা আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, প্রতিবন্ধিদের সহায়তা বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় নাগরিকদের প্রতিবন্ধী-বান্ধব সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, জেলা ব্র্যাক কর্মকর্তা ফারহানা মিল্কী প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!