ads

মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শীতার্ত মানুষের জন্য ‘মানবতার সিড়ি’ কার্যক্রমের উদ্বোধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ২, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে শীতার্ত ও অসহায় মানুষের জন্য ‘মানবতার সিড়ি’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবতা প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্রবিহীন হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

Shamol Bangla Ads

১ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ জয়, ভাইস চেয়ারম্যান তৌকির আহম্মেদ তানজিল, সহ-সভাপতি এম উজ্জ্বল, সায়মা খাতুন, সাংবাদিক অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক নাইমুর হাসান রিফাত, সদস্য বিধান কর্মকার, কোষাধ্যক্ষ অমিত সরকার প্রমুখ।

সংগঠন সূত্রে জানা যায়, সমাজের বিত্তবানদের ব্যবহারযোগ্য কিন্তু অতিরিক্ত শীতবস্ত্র সংগ্রহ করে তা প্রয়োজনীয় মানুষের হাতে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক আয়োজন শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Need Ads
error: কপি হবে না!