ads

সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, মেয়ের বাবাকে অর্থদণ্ড

খবর টি পড়েছেন : ৫৯২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে মেয়ের বাবাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩০ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের উরফা গ্রামে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। ওইসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নকলা উপজেলার উরফা গ্রামের মো. এরশাদুল হক তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের আয়োজন করেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানার পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। ওইসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় মো. এরশাদুলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কন্যাকে বিবাহ দেবেন না বলে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও এ ধরনের অপরাধ রোধ করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads