ads

রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবাগত পুলিশ সুপার কামরুল ইসলামের যোগদান ও দায়িত্ব গ্রহণ

খবর টি পড়েছেন : ৩২৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। ২৯ নভেম্বর শনিবার বিকেলে নবাগত পুলিশ সুপার শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

পরে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশল বিনিময় করেন। এরপর বিদায়ী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের কাছ থেকে পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন।

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। ওই সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম-সহ জেলা পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। জেলায় যোগদানের পূর্বে তিনি রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads