ads

বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরায়ন : নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭২৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ‌‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরায়ন: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বুধবার সকালে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারের হারমনি হলরুমে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ আয়োজনে এই গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও জেলা সুজন’র সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

Shamol Bangla Ads

গোলটেবিল বৈঠকে ‘সুজন’র সাধারণ সম্পাদক মো. শওকত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজন’র ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি কাব্য সুমি সরকার, সাধারণ সম্পাদক আলী ইউসুফ, আঞ্চলিক ফাইন্যান্স অফিসার মোহাম্মদ রেজাউল করিম, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদির, নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহবায়ক আবুল কালাম আজাদ, ব্যবসায়ীদের পক্ষে মোঃ জাকির হোসেন মোল্লা, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, অসীম ম্রং, সুজন’র জামালপুর জেলার সহ-সভাপতি শামীমা খান, শেরপুর জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কৃষ্ণ দে, কোষাধ্যক্ষ হোসাইন আহমেদ মামুন, সুজন সদস্য ও সাংবাদিক রফিক মজিদ, মুগনিউর রহমান মনি, শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, প্রতিবন্ধী শিক্ষক রেহান তুফি জুয়েল, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মধু হিজড়া প্রমুখ।

ওইসময় সমাজের বিভিন্ন স্তরের ৭০ জন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পরবর্তী সংবাদ নকলা থানা পরিদর্শন করলেন সিজেএম সুলতান মাহমুদ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads