ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন শেরপুরের তরফদার মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৫, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ২৪ নভেম্বর সোমবার ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের ‌শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ওই সম্মাননা প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

রাজধানী ঢাকায় ভূমিসেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‌‘ভূমি’র উদ্বোধনী অনুষ্ঠানে তাকে ওই সম্মাননা প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবন ও জনসেবার প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ তাকে ওই পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া তিনি সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখলমুক্তকরণ ও বালু উত্তোলন বন্ধে তাঁর নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

Shamol Bangla Ads

তিনি খাস জমি সংরক্ষণ, ভূমিদস্যু দমন ও রাজস্ব আদায়ে সুশাসন প্রতিষ্ঠায় তিনি কার্যকর পদক্ষেপ নিয়েছেন। অটোমেটেড ভূমি সেবা, ডিজিটাল ডাটাবেজ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে ভূমি ব্যবস্থাপনাকে আরও দ্রুত ও জনবান্ধব করেছেন।

এদিকে তার এই সাফল্যকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের বিভিন্ন মহল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!