ads

সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭৪৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পুলিশের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ক্রমান্বয়ে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

সভায় অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ৮ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে পুরষ্কৃত করা হয়। সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন নালিতাবাড়ী থানার মো. সোহেল রানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন শেরপুর সদর থানার মো. জাহাঙ্গীর আলম খান, শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার মো. বিল্লাল হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার মো. শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট লাইলী আক্তার ও মোবাইল উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন এএসআই মো. উমর ফারুক।
এছাড়াও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে সভায় বিশেষ পুরস্কারের ভূষিত হন শেরপুর সদর থানার এসআই মো. নজরুল ইসলাম এবং এলআইসি শাখার এসআই মোহাম্মদ আশিকুর রহমান।

Shamol Bangla Ads

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মহানবী (সা.)কে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাস্টাস, যুবক… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads