ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ি সীমান্তে পৃথক অভিযানে পৌণে ১ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র পৃথক অভিযানে প্রায় পৌণে ১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম। জব্দকৃত ভারতীয় চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে কসমেটিক পণ্য, গরু ও যানবাহন।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদী উপজেলার রাজাপাহাড়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে কাভার্ডভ্যান ভর্তি করে ভারতীয় মালামাল ও গরু পাচারের চেষ্টা করে। ওইসময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি কাভার্ডভ্যান, ১টি ব্যাটারীচালিত ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবান ও গরু আটক করতে সক্ষম হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!