ads

বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাইবার সিকিউরিটি এবং এআই এওয়ারনেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭৮৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে সাইবার সিকিউরিটি এবং এআই এওয়ারনেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, এ সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নৈতিক ব্যবহারের বিষয়ে জ্ঞান লাভ করবে। এছাড়া এ সেমিনার তরুণদের ডিজিটাল সক্ষমতা উন্নয়ন, নিরাপদ প্রযুক্তি ব্যবহারে অভ্যস্তকরণ এবং দায়িত্বশীল অনলাইন আচরণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ওইসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর গারো পাহাড় থেকে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ… পরবর্তী সংবাদ ‘বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে কর্মচারীদের ইন-সার্ভিস ট্রেনিংয়ের বিকল্প নেই’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads